Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:২৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সরকার শপথ নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান 

সরকার শপথ নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান 
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সরকার শপথ নেয়ার পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তবে পুলিশ সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ গ্রহণ না করা পর্যন্ত সহায়তার জন্য সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে বলেও তিনি স্পষ্ট করেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে দেশে দায়িত্ব পালনরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সেনাপ্রধান বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় সেনাসদস্যরা অত্যন্ত দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। তাদের ‘চমৎকার দায়িত্বশীলতা’ ও দক্ষতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশে সেনাবাহিনীর ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশ ও জনগণ সেনাবাহিনীর এ সেবা স্মরণ রাখবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

ভাষণের এক পর্যায়ে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন। এর মাধ্যমে তিনি সদস্যদের ধৈর্য, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

নতুন সরকারের শপথের পর সেনাবাহিনীর আনুষ্ঠানিকভাবে ব্যারাকে ফিরে যাওয়ার ঘোষণা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা