Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০১:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ইন্টারপোলকে পদক্ষেপ নিতে আদালতের আদেশ

টিউলিপকে গ্রেফতারে রেড নোটিশ জারির নির্দেশ

টিউলিপকে গ্রেফতারে রেড নোটিশ জারির নির্দেশ
ফাইল ছবি

অবৈধভাবে ফ্ল্যাট দখলের অভিযোগে দায়ের করা মামলায় ব্রিটিশ এমপি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে গ্রেফতারের লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল-এর মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, টিউলিপ সিদ্দিক তার খালা শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট অবৈধভাবে দখল নেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে মামলা হওয়ার আগেই তিনি দেশত্যাগ করেন এবং বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

দুদকের আবেদনে আরও বলা হয়, তিনি মামলার আলামত নষ্ট করার চেষ্টা করছেন বলে আশঙ্কা রয়েছে। তাই তাকে দ্রুত আইনের আওতায় আনতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। সে কারণে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা জরুরি বলে উল্লেখ করা হয়।

আদালত আবেদন আমলে নিয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা