Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৬, ৫ মার্চ ২০২৬

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল পরিহারের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল পরিহারের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে কূটনীতিক এবং এতিম-আলেম-উলামাদের সম্মানে সীমিত পরিসরে দুটি ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় প্রধানমন্ত্রী কেবল দুটি ইফতার আয়োজন করছেন। এর মধ্যে ৬ মার্চ (শুক্রবার) কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে ইফতার অনুষ্ঠিত হবে। উভয় আয়োজনই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হবে।

তিনি আরও জানান, রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ৮ মার্চ এবং গণমাধ্যমকর্মীদের সম্মানে ১০ মার্চ যমুনায় ইফতার মাহফিলের সময়সূচি নির্ধারিত থাকলেও তা বাতিল করা হয়েছে।

প্রতিবছর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার আয়োজন করা হয়। তবে এবার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করছেন বলেও জানান অতিরিক্ত প্রেসসচিব।

সংশ্লিষ্টরা বলছেন, সীমিত পরিসরের এ সিদ্ধান্তের মাধ্যমে সরকারি ব্যয় সাশ্রয় ও সংযমের বার্তা দেয়ার চেষ্টা করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ