Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০১:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আজ শপথ নিবেন ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত সদস্য ও মন্ত্রিপরিষদ

স্বপ্নের যাত্রার সূচনা, প্রস্তুত সংসদ

স্বপ্নের যাত্রার সূচনা, প্রস্তুত সংসদ
ফাইল ছবি

আজ বাংলাদেশের ইতিহাসে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ২৪ জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূর্ণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিবেন আজ। একইসঙ্গে দেশ নতুন সরকারের অধীনে প্রবেশ করবে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে শুরু হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জুলাই বিপ্লবের উদ্দেশ্যে দেশ গড়ার নতুন যাত্রা।

আজ সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন। শপথের পর সংসদীয় দলগুলো তাদের নেতা নির্বাচন করবে। সরকারি দলের নেতা প্রেসিডেন্টের কাছে সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা প্রমাণ করলে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হবে এবং নতুন মন্ত্রিসভার গঠনের আহ্বান জানানো হবে। বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নতুন মন্ত্রিসভায় দলের নবীন ও প্রবীণ নেতাদের সমন্বয় করা হবে। মন্ত্রিসভার আকার হবে মাঝারি আকারের। সিনিয়র অনেক নেতা এবার মন্ত্রিসভায় থাকবেন না। বরং তরুণ এবং দক্ষ নেতাদের গুরুত্ব দেয়া হবে। জোটের শরিক দলের কয়েকজন নেতা ও টেকনোক্র্যাট সদস্যরাও মন্ত্রিসভায় স্থান পেতে পারেন।

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি জানিয়েছেন, সকালেই সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানায়, সরকারের ৪৩টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি বা বাসা প্রস্তুত রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়েছে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। এছাড়া ২টি আসনে জয়ী বিএনপি প্রার্থীর ফলাফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। নির্বাচনে বিএনপি জোট ২১২ আসনে জয়ী হয়েছে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে।

শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও দক্ষিণ প্লাজা প্রস্তুত করা হয়েছে। অস্থায়ী মঞ্চ, অতিথি গ্যালারি, ভিআইপি জোন, গণমাধ্যম কর্নার ও সাউন্ড সিস্টেম তৈরি করা হয়েছে। সংসদ ভবনের ধোয়া-মোছা, মেরামত ও আলোকসজ্জা সম্পন্ন হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে; প্রবেশে পাস বাধ্যতামূলক, সকল গেট ব্যারিকেড করা হয়েছে এবং পুলিশ, র‌্যাব ও আনসার মোতায়েন রয়েছে। জনসাধারণকে বাইরে থেকে লাইভ স্ক্রিনে অনুষ্ঠান দেখার সুযোগ দেয়া হয়েছে।

শপথ অনুষ্ঠানে বিদেশি অতিথিদেরও উপস্থিতি রয়েছে। এতে অংশ নিচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের লোকসভা স্পিকার, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী, নেপালের পররাষ্ট্র মন্ত্রী, বৃটিশ ইন্দো-প্যাসিফিক পার্লামেন্টারি আন্ডার-সেক্রেটারি সীমা মালহোত্রা, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রী। বিদেশি মিশন ও দাতা সংস্থার প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

নবনির্বাচিত সরকার ও সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আনুমানিক ১,২০০ দেশি-বিদেশি অতিথি অংশ নিতে পারেন। হাইপ্রোফাইল অতিথিরা অনুষ্ঠান শেষে পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পৃথক সাক্ষাতের সুযোগ পাচ্ছেন।

ব্রিটিশ পার্লামেন্টারি আন্ডার-সেক্রেটারি সীমা মালহোত্রা দুপুরে ঢাকা পৌঁছে নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দায়িত্বে রয়েছেন, যেখানে বাংলাদেশসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে বৃটেনের বাণিজ্যিক, নিরাপত্তা ও মানবাধিকার সহযোগিতা দেখভাল করেন।

নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানের মাধ্যমে আজ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। দেশ জাতীয় সংসদে নতুন সরকারের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জুলাই বিপ্লবের আদর্শ বাস্তবায়নের পথে এগিয়ে যাবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কারওয়ান বাজারের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
জিইউকে মাদকাসক্ত কেন্দ্রে যুবককে অমানবিক নির্যাতন
ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির কসাই আটক
স্বপ্নের যাত্রার সূচনা, প্রস্তুত সংসদ
জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ছাড় নয়: জামায়াত আমির
নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটেই চূড়ান্ত: নাহিদ ইসলাম
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার পূর্ণ বিদায়ী ভাষণ
চিঠি দিয়ে ক্ষমা চেয়ে মহিমান্বিত হলেন উপদেষ্টা
২৮ বাংলাদেশি জেলেসহ ট্রলার নিয়ে গেলো ভারতীয় কোস্টগার্ড
সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ে সাজানো ফল: মামুনুল হক
টিউলিপকে ফেরাতে প্রত্যর্পণ চাইবে ঢাকা
রাজধানীর কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
হার-জিতই গণতন্ত্রের সৌন্দর্য: বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা
আরাকান আর্মির কবল থেকে মুক্ত ৭৩ জেলে
চরমোনাই পীরের বাসায় তারেক রহমান
নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি
জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি
মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, নিহত ৫৯
বগুড়া-৬ ছাড়ছেন তারেক রহমান
রমজানজুড়ে খোলা থাকছে স্কুল