Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৩, ১২ মার্চ ২০২৬

ড. খন্দকার মোশাররফ হোসেন সভাপতি নির্বাচিত

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু 

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু 
ছবি: সংগৃহীত

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার কিছু পরে স্পিকারের চেয়ার খালি রেখেই অধিবেশনের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সংসদের প্রথম বৈঠক শুরু করা হয়।

সংসদীয় বিধি অনুযায়ী কোরআন তিলাওয়াত শেষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনের এ সভায় সভাপতিত্ব করার জন্য বর্তমান সংসদের জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার  হোসেনের নাম প্রস্তাব করলে সরকারদলীয় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম এবং বিরোধীদলীয় সংসদ উপনেতা ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের সে প্রস্তাব সমর্থন করেন। পরে প্রস্তাবিত ওই জ্যেষ্ঠ সদস্যই অধিবেশনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করার জন্য নির্বাচন করেন।

সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেয়ার বাধ্যবাধকতা রয়েছে রাষ্ট্রপতির। সে ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির এ ভাষণ আগে মন্ত্রিসভায় অনুমোদন করা হবে এবং পরে তা সংসদে উপস্থাপন করা হবে। এরপর সংসদ সদস্যরা ওই ভাষণের ওপর আলোচনা করবেন।

এটি ২০২৬ সালেরও প্রথম সংসদ অধিবেশন। সংসদীয় রীতি অনুযায়ী প্রতি বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিয়ে থাকেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।

আজকের অধিবেশনেই সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দল স্পিকার ও ডেপুটি স্পিকার পদের প্রার্থী নির্ধারণের দায়িত্ব সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছে।

বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে সংসদ নেতাকেই দায়িত্ব দেয়া হয়েছে এবং তিনিই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নিজ নামে স্কুলের নামকরণ বন্ধে শাহে আলমের চিঠি
চীনা জে-১০সিই কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত
আওয়ামী লীগ এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ
বিতর্কের মুখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দিন পাটওয়ারী
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষে মেসি, বিশ্বকাপে দুর্দান্ত হ্যাটট্রিক
ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এখন আরও দুর্বল: ওবামা
পুলিশের পোশাকে ফের পরিবর্তন
পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ
ভিভাটেক ২০২৬: দশক পূর্তির উৎসবে ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা
নাইজারের বিমানবন্দরে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৩৫
যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১
ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে গুঁড়িয়ে দিলো কানাডা
শান্তিচুক্তির জন্য মরিয়া ছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি