Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ১৫ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে পাঁচ সিটি প্রশাসকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে পাঁচ সিটি প্রশাসকের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনের সদ্য দায়িত্ব পাওয়া প্রশাসকরা। শনিবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনে সরকারপ্রধানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সাক্ষাতের সময় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

এর আগে শনিবারই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে পাঁচ বিএনপি নেতাকে প্রশাসকের দায়িত্ব দেয় সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

রাজশাহী সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজুর রহমান। তিনি রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন রুকুনোজ্জামান রোকন। তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব।

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে মাহফুজ উন নবী চৌধুরীকে। তিনি রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব।

আর কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকাসহ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে সরকারপন্থি নেতাদের নিয়োগ দেয়া হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছিলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি আবার আলোচনায় উঠে এসেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী