Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৪, ১৮ মার্চ ২০২৬

সংকট মোকাবিলায় সরকার সফল: মির্জা ফখরুল

সংকট মোকাবিলায় সরকার সফল: মির্জা ফখরুল
ফাইল ছবি

দেশের বর্তমান পরিস্থিতিতে নানা সংকটের মধ্যেও সরকার সফলভাবে দায়িত্ব পালন করছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দায়িত্ব নেয়ার মাত্র এক মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন দৃশ্যমান হতে শুরু করেছে।

বুধবার (১৮ মার্চ) রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় এলেই আন্তর্জাতিক অস্থিরতার মুখে পড়তে হয়। এবারের প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল উত্তেজনার মতো বড় সংকট সামনে এসেছে। তবে সরকারের দক্ষ ব্যবস্থাপনার কারণে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দামও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতি প্রতিকূল হলেও দেশের তৈরি পোশাক খাতে শ্রমিকদের বেতন যথাসময়ে পরিশোধ করা হয়েছে, যা সরকারের সক্ষমতারই প্রমাণ।

দলীয় কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে সীমিত পরিসরে কার্যক্রম চললেও চলতি বছরের মধ্যেই দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের জন্য কাজ চলছে এবং বছরের মধ্যেই তা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

সরকারের সামগ্রিক কার্যক্রম মূল্যায়ন করে তিনি বলেন, ইতোমধ্যে সংসদের অধিবেশন শুরু হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার ও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে সরকার।

সাম্প্রতিক সান্তাহারে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত হলেও দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। খুব শিগগিরই রেল চলাচল স্বাভাবিক ও নিরাপদ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাড়ে চার ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা
দুর্গাপূজায় মাঠে ১০ হাজার বিজিবি সদস্য
মাদ্রাসায় প্রক্সি শিক্ষক, বেতন নেন ছাত্রদল নেতা
উচ্চস্বরে আজান দেয়ায় ভারতে মুয়াজ্জিন গ্রেফতার
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ
ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ
দূর্গাপূজায় ৮দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রফতানি
ফিফা থেকে ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ!
এমপির ছেলে-ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী সার ডিলার
বাসসের পরিচালক নির্বাচিত দিদারুল আলম দিদার
চকবাজারের আগুন ছড়ালো পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বৃহস্পতিবার থেকে দুই দিন বন্ধ এলপিজি বিক্রি
চুয়েটে ভিসিকে ভেতরে রেখে ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
জি এম কাদেরের গ্রেফতার দাবি, উত্তরায় বিক্ষোভ
‘বার্থডে গার্ল’ লুকে অপুর উষ্ণতা, মাতালেন ভক্তদের
দিল্লিতে ধরপাকড়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির