Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৭, ১৯ মার্চ ২০২৬

থাকছে ফ্রি ফোনে কথা বলার সুযোগ

৮০ হাজার বন্দির জন্য কারাগারে ঈদ আয়োজন

৮০ হাজার বন্দির জন্য কারাগারে ঈদ আয়োজন
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের কারাগারগুলোতে প্রায় ৮০ হাজার বন্দিকে নিয়ে বিশেষ আয়োজন করেছে কারা অধিদফতর। বন্দিদের মাঝেও ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এবার রাখা হয়েছে খাবার, সাক্ষাৎ ও বিনোদনের নানা ব্যবস্থা।

কারা সূত্র জানায়, ঈদের দিন বন্দিদের জন্য সকাল, দুপুর ও রাতে বিশেষ খাবার পরিবেশন করা হবে। সকালের মেন্যুতে থাকবে পায়েস বা সেমাই এবং মুড়ি। দুপুরে দেয়া হবে সাদা ভাত, গরুর মাংস (অমুসলিমদের জন্য খাসির মাংস), মুরগির রোস্ট, আলুর দম ও রুই মাছ। পাশাপাশি পান ও সুপারি সরবরাহ করা হবে।

কারা মহাপরিদর্শক সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, প্রতি বছরের মতো এবারও বন্দিদের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। দেশের সব কারাগারেই একই ধরনের আয়োজন থাকবে।

তিনি জানান, ঈদের দিন সকালে বন্দিদের জন্য জামাতের সঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ঈদের তিন দিন বন্দিরা স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এবং তাদের আনা খাবার গ্রহণের সুযোগ পাবেন।

বন্দিদের জন্য আরও একটি বিশেষ সুবিধা রাখা হয়েছে—স্বজনদের সঙ্গে বিনামূল্যে তিন মিনিট করে ফোনে কথা বলার সুযোগ। পাশাপাশি কারাগারগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে, যাতে বন্দিদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়।

কারা কর্তৃপক্ষ বলছে, এ আয়োজনের মাধ্যমে বন্দিদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা এবং তাদের মানসিক স্বস্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী