Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৫৫, ২ মার্চ ২০২৫

আপডেট: ০৩:৫৯, ২ মার্চ ২০২৫

কারাগারে বন্দিদের সেহরি-ইফতারে যা থাকছে

কারাগারে বন্দিদের সেহরি-ইফতারে যা থাকছে
ফাইল ছবি

বছর ঘুরে আবারও এলো পবিত্র সিয়াম সাধনার মাস। প্রতিবছরের ন্যায় এ বছরও কারাগারে বন্দিদের জন্য ইফতার ও সেহরির বিশেষ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ (কেরানীগঞ্জ) ঢাকা বিভাগের ১৭ কারাগারে বন্দিরা সেহরিতে পাবেন গরম খাবার। 

ঢাকা বিভাগের আওতাভুক্ত কারাগারগুলোর মধ্যে রয়েছে- ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরস্থ চারটি কেন্দ্রীয় কারাগার, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগার।

এ ছাড়াও কারা অধিদফতর থেকে সূত্রে জানা যায়, দেশের সকল কারাগারেই যে সকল বন্দিরা রোজা রাখবেন তাদের জন্য কারাগার থেকে দেয়া হবে সেহরি ও ইফতার।

শনিবার (১ মার্চ) দিবাগত রাতে ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির এ তথ্য জানান।

মো. জাহাঙ্গীর কবির জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ (কেরাণীগঞ্জ) উনার তত্ত্বাবধানে মোট ১৭টি কারাগার রয়েছে। এসব কারাগারে যে সকল বন্দিরা রোজা রাখতে ইচ্ছুক তাদের সেহরিতে দেয়া হবে গরম খাবার। এ ছাড়া ইফতারে থাকছে ডিমসহ ছোলা, মুড়ি, পেঁয়াজু, খেজুর, জিলাপি, কলা ও শরবত।

পাশাপাশি প্রতিদিনের নিয়ম অনুযায়ী কারাগারে বন্দিদের জন্য তিনবেলা খাবার অব্যাহত থাকবে ও যে সকল বন্দিরা রোজা রাখবেন তাদের জন্য আলাদা রান্না করা হচ্ছে। সেহরিতে তাদের সে রান্না করা গরম খাবার দেয়া হবে।

তিনি বলেন, সেহরির খাবার প্রস্তুতের কাজ চলছে। সেহরির আগে আগে বন্দিরা গরম খাবার পাবেন। তাছাড়া কারাগারে কোনো বাসি খাবার পরিবেশন বা সংরক্ষণের সুযোগ নেই। বন্দি হিসেবে যারা কারাগারে অবস্থান করছেন এবং রোজা রাখছেন তাদের হাতে সময়মতো ইফতার সামগ্রী পৌঁছে দেয়া কারা কর্তৃপক্ষের অপরিহার্য দায়িত্ব। এ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গেই পালন করা হবে ইনশাআল্লাহ। রোজায় সবার জন্য মাগফিরাত ও মঙ্গল কামনা করছি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ