Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৭, ২০ মার্চ ২০২৬

আপডেট: ১১:৫৮, ২০ মার্চ ২০২৬

আজই ঢাকায় ফেরার সম্ভাবনা

ইরানে আটকে পড়া ১৮৬ বাংলা‌দে‌শি‌ পৌঁছেছেন আজারবাইজানে

ইরানে আটকে পড়া ১৮৬ বাংলা‌দে‌শি‌ পৌঁছেছেন আজারবাইজানে
ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে সরিয়ে নেয়া ১৮৬ জন বাংলাদেশি নাগরিক নিরাপদে আজারবাইজানে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) তারা ইরানের সীমান্ত অতিক্রম করে আজারবাইজানে প্রবেশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, এসব বাংলাদেশি নাগরিক শুক্রবার (২০ মার্চ) রাজধানী ঢাকায় পৌঁছাতে পারেন।

ইরান থেকে সরিয়ে নেয়ার পর তাদের আজারবাইজানের রাজধানী বাকুতে নেয়া হয়েছে। সেখানকার বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ভাড়া করা বিমানে তাদের দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।

পুরো প্রত্যাবাসন প্রক্রিয়া তদারকির জন্য তুর্কিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক বর্তমানে আজারবাইজানে অবস্থান করছেন। পাশাপাশি সহায়তার জন্য ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও দুজন কর্মকর্তাকে বাকুতে পাঠানো হয়েছে।

এর আগে, গত বছরের জুনে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময়ও সেখানে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের বিকল্প পথে দেশে ফিরিয়ে আনা হয়েছিলো।

চলমান সংঘাতের মধ্যে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নেয়ার এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের