Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৭, ১৩ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশি নাবিকসহ তেলবাহী ট্যাঙ্কার আটক করলো ইরান

বাংলাদেশি নাবিকসহ তেলবাহী ট্যাঙ্কার আটক করলো ইরান
ছবি: সংগৃহীত

ওমান উপসাগরের উপকূলবর্তী এলাকা থেকে একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আটক জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মোট ১৮ জন নাবিক রয়েছেন। 

শুক্রবার (১২ ডিসেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইরানের আধা-সরকারি ফার্স সংবাদ সংস্থার প্রতিবেদনে হরমুজগান প্রদেশের একজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ওমান সাগরের উপকূল থেকে প্রায় ৬০ লাখ লিটার ডিজেল বহনকারী একটি ট্যাঙ্কার জব্দ করা হয়েছে। ইরানের দাবি, জাহাজটি অবৈধভাবে জ্বালানি পাচারের সঙ্গে জড়িত ছিলো।

প্রতিবেদনে আরও বলা হয়, আটক হওয়ার আগে ট্যাঙ্কারটি ইচ্ছাকৃতভাবে তার সব নেভিগেশন ও ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে রেখেছিলো, যা সন্দেহ আরও জোরালো করেছে বলে দাবি ইরানি কর্তৃপক্ষের।

ইরানি নিরাপত্তা বাহিনী এর আগেও উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পাচারের অভিযোগে একাধিক জাহাজ আটক করেছে। ইরানে জ্বালানির খুচরা মূল্য তুলনামূলকভাবে কম হওয়ায় প্রতিবেশী দেশগুলোতে অবৈধভাবে জ্বালানি পাচার অত্যন্ত লাভজনক ব্যবসা হিসেবে বিবেচিত হয়।

গত মাসেও গালফ অঞ্চলের পানিতে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছিলো ইরান। সে সময় ওই জাহাজের বিরুদ্ধে ‘অননুমোদিত পণ্য পরিবহন’-এর অভিযোগ আনা হয়। তবে তখন ইরানের এ পদক্ষেপকে কোনও নির্দিষ্ট দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে বর্ণনা করা হয়েছিলো। যদিও তেহরান ওই অভিযোগ সরাসরি নাকচ করে দেয়।

সর্বশেষ এ ট্যাঙ্কার আটক হওয়ার ঘটনা এমন এক সময়ে ঘটলো, যখন এর মাত্র দুই দিন আগে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপকূলে একটি তেলবাহী জাহাজ জব্দ করে। ওয়াশিংটনের দাবি অনুযায়ী, ওই জাহাজটির ক্যাপ্টেন ভেনিজুয়েলা ও ইরান থেকে তেল পরিবহনের সঙ্গে যুক্ত ছিলেন।

উল্লেখ্য, ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি) ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২০২২ সালে ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর পর থেকেই উপসাগরীয় অঞ্চলে তেল পরিবহন ও জাহাজ আটক নিয়ে আন্তর্জাতিক উত্তেজনা আরও বেড়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!