Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৪, ২৬ মার্চ ২০২৬

১২০ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্ত, বাকিগুলো ২৯ মার্চে: আইনমন্ত্রী

১২০ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্ত, বাকিগুলো ২৯ মার্চে: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১২০টির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় বিশেষ কমিটি—এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (২৫ মার্চ) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত অধ্যাদেশ-সংক্রান্ত বিশেষ কমিটির মুলতবি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, অধিকাংশ অধ্যাদেশ ইতোমধ্যে যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে এবং এসব ক্ষেত্রে সংবিধান ও ‘জুলাই সনদ’—এ দুই বিষয়কে সমান গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে জুলাই-সম্পর্কিত চারটি অধ্যাদেশের বিষয়ে কমিটির সদস্যরা সর্বসম্মত মত দিয়েছেন।

তিনি জানান, এখনও যেসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত বাকি রয়েছে, সেগুলো আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য বৈঠকে আলোচনা করা হবে। সবগুলো অধ্যাদেশের পর্যালোচনা শেষ হলে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন সংসদে জমা দেয়া হবে।

আইনমন্ত্রী আরও বলেন, সরকার এখন পর্যন্ত ‘জুলাই সনদ’-এর বাইরে কোনও পদক্ষেপ নেয়নি। এ সনদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে সংবিধান এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় রেখে সিদ্ধান্ত নেয়ার চেষ্টা চলছে।

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী সংসদের অধিবেশন শুরুর পর নির্দিষ্ট সময়ের মধ্যে অধ্যাদেশগুলো অনুমোদন না পেলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এ কারণে নির্ধারিত সময়সীমার মধ্যেই দ্রুত পর্যালোচনা কার্যক্রম শেষ করতে তৎপর রয়েছে বিশেষ কমিটি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল