Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪০, ২৫ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিনেই ভোটগ্রহণের প্রস্তুতি

উপদেষ্টা পরিষদে পাস হলো গণভোট অধ্যাদেশ

উপদেষ্টা পরিষদে পাস হলো গণভোট অধ্যাদেশ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই সারাদেশে গণভোট আয়োজনের পথ আনুষ্ঠানিকভাবে খুলে গেলো। সরকারের বিশেষ সংস্কার উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট অধ্যাদেশ অনুমোদন দেয়া হয়েছে।

এর মধ্য দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে প্রস্তাবিত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিষয়ে জনগণের অভিমত নেয়ার সাংবিধানিক কাঠামো কার্যক্রম শুরু হলো।

সরকার জানায়, নির্বাচনের দিন গণভোট আয়োজনের উদ্দেশ্য হলো জনগণের ভোটাধিকারকে দ্বিমুখীভাবে প্রয়োগের সুযোগ করে দেয়া—একদিকে জাতীয় সংসদের প্রতিনিধি নির্বাচন, অন্যদিকে দেশের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণকারী গুরুত্বপূর্ণ প্রশ্নে সরাসরি মতামত প্রকাশ।

এর আগে ২০ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। তখনই জানানো হয়েছিলো, খুব অল্প সময়ের মধ্যেই আইনটিকে অধ্যাদেশ আকারে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে। সে ধারাবাহিকতায় আজকের বিশেষ বৈঠকে অধ্যাদেশটি অনুমোদিত হলো।

সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, গণভোট পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ আইন ও প্রশাসনিক কাঠামোর প্রয়োজন ছিলো। অধ্যাদেশ অনুমোদনের ফলে এখন নির্বাচন কমিশন গণভোটের প্রস্তুতি চূড়ান্ত করতে প্রশাসনিক নির্দেশনা জারি করতে পারবে।

এদিকে জাতীয় ঐকমত্য কমিশন প্রস্তাবিত সংস্কারগুলোর খসড়া ইতোমধ্যে সরকারের হাতে রয়েছে। গণভোটের প্রশ্নপত্রে কোন কোন প্রস্তাব যাবে—তা চূড়ান্ত করতে উপদেষ্টা পরিষদ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের ইতিহাসে এ প্রথম জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন হতে যাচ্ছে, যা একদিকে রাজনৈতিক সংস্কারের প্রক্রিয়াকে গণভিত্তিক করবে, অন্যদিকে জনগণের অংশগ্রহণকে নতুন মাত্রা দেবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা