Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৭:০২, ২৬ মার্চ ২০২৬

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ মার্চ) গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে আটক করে তাকে হেফাজতে নেয়া হয়।

ডিবি সূত্র জানায়, তার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন গুরুতর অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে গোয়েন্দা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।

গোয়েন্দা সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্যমতে, শেখ মামুন খালেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগের অনুসন্ধান চলছিলো। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ২০০৭-০৮ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, যা ‘এক-এগারো’ নামে পরিচিত, সে সময়ের বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে অনিয়মের অভিযোগ। এসব অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত বছরের মে মাসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আদালত শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। দুদক তখন তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করে।

পেশাগত জীবনে শেখ মামুন খালেদ ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকার আমলে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি সংস্থাটির মহাপরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।

এদিকে, এক-এগারোর ঘটনাপ্রবাহে জড়িত আরেক আলোচিত ব্যক্তি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকেও সম্প্রতি গ্রেফতার করেছে ডিবি। মানব পাচারের একটি মামলায় বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, শেখ মামুন খালেদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার