Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৭, ৪ এপ্রিল ২০২৬

মেয়েকে নিয়ে সিনেমা হলে ‘বনলতা এক্সপ্রেস’ দেখলেন প্রধানমন্ত্রী

মেয়েকে নিয়ে সিনেমা হলে ‘বনলতা এক্সপ্রেস’ দেখলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে রাজধানীর একটি প্রেক্ষাগৃহে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন তার মেয়ে জাইমা রহমান। সুস্থ ধারার চলচ্চিত্র ও সংস্কৃতিকে উৎসাহ দিতেই তার এ উদ্যোগ বলে জানিয়েছে দলীয় সূত্র।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজধানীর সীমান্ত সম্ভার সিনেমা হলে পৌঁছান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দলীয় সূত্র জানায়, দেশের চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে এবং মানসম্মত সিনেমাকে উৎসাহ দিতেই প্রধানমন্ত্রী নিজে হলে গিয়ে সিনেমাটি দেখছেন। এতে নির্মাতা ও অভিনয়শিল্পীরা আরও অনুপ্রাণিত হবেন বলেও আশা করা হচ্ছে।

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর। এবারের ঈদে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এ ছবিটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ; সহ-প্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওস এবং সহযোগিতায় ডোপ প্রোডাকশন্স।

প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজ, লাবণ্য চৌধুরী ও শামীমা নাজনীন।

সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, দেশের সর্বোচ্চ নির্বাহী পর্যায়ের এমন উপস্থিতি চলচ্চিত্র শিল্পে ইতিবাচক বার্তা দেবে এবং দর্শকদের হলে ফিরতে উৎসাহিত করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা