Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০১, ৩০ মার্চ ২০২৬

খেলোয়াড়দের রাজনীতি নয়, মাঠেই পরিচয় গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

খেলোয়াড়দের রাজনীতি নয়, মাঠেই পরিচয় গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

পেশাদার খেলোয়াড়দের রাজনৈতিক দল বা গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একজন খেলোয়াড়ের পরিচয় হবে দেশের প্রতিনিধি হিসেবে—কোনও রাজনৈতিক পক্ষের প্রতিনিধি হিসেবে নয়।

সোমবার (৩০ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়াকার্ড ও ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, খেলোয়াড়দের প্রধান দায়িত্ব হচ্ছে নিজেদের ক্রীড়া দক্ষতা দিয়ে দেশের সম্মান ও মর্যাদা বাড়ানো। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য এনে বাংলাদেশকে আরও উঁচু স্থানে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ল্যাপটপের মাধ্যমে উদ্বোধনের পর সোনালী ব্যাংক–এর অনলাইন ব্যবস্থায় ১২৯ জন ক্রীড়াবিদের মোবাইলে এক লাখ টাকা করে ভাতা পাঠানো হয়। পাশাপাশি তাদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেয়া হয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সম্মাননা জানানো হয়।

খেলোয়াড়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেম, একাগ্রতা এবং টিম স্পিরিট থাকলে সাফল্যের পথে কোনও বাধা টিকে থাকতে পারে না। তিনি পরাজয়কে ইতিবাচকভাবে নেয়ার আহ্বান জানিয়ে বলেন, হার মানেই শেষ নয়; বরং তা ভবিষ্যৎ জয়ের প্রস্তুতি তৈরি করে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে খেলাধুলা একটি পূর্ণাঙ্গ পেশা হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে। হিসাবরক্ষণ, প্রকৌশল বা আইন পেশার মতোই ক্রীড়াক্ষেত্রকেও গুরুত্ব দিয়ে দেখছে সরকার।

অনুষ্ঠানে খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা