Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৫, ১৪ এপ্রিল ২০২৬

 চাইলেন ইইউর সহযোগিতা

পুলিশ সংস্কারে কমিশন গঠনের পথে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সংস্কারে কমিশন গঠনের পথে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পুলিশ ব্যবস্থার সংস্কার ও আধুনিকায়নের লক্ষ্যে একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, এ কমিশন গঠন হবে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জবাবদিহিমূলক, দক্ষ ও আধুনিক করে তোলার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে।

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান। বৈঠকে পুলিশ সংস্কারের পাশাপাশি নিরাপত্তা সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কৌশল এবং বাণিজ্য সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রস্তাবিত পুলিশ কমিশন গঠনের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের অভিজ্ঞতা ও পরামর্শ বাংলাদেশ কাজে লাগাতে চায়। তিনি জানান, প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে আধুনিকায়নে ইইউ আগ্রহ দেখিয়েছে।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ইউরোপীয় দেশগুলোর দীর্ঘদিনের অভিজ্ঞতা বাংলাদেশে বিচারব্যবস্থা শক্তিশালী করতে সহায়ক হতে পারে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ এবং এ বিষয়ে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেয়া হচ্ছে।

দুর্নীতি দমনে আরও কার্যকর ও শক্তিশালী কৌশল প্রণয়নের ওপরও গুরুত্ব দেন ইইউ রাষ্ট্রদূত। তিনি জানান, এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে কারিগরি ও কৌশলগত সহায়তা দিতে প্রস্তুত। স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র দ্রুত চিহ্নিত করার নির্দেশ দেন।

সরকারের এ উদ্যোগকে আইনশৃঙ্খলা খাতে কাঠামোগত পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ