Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:২১, ২৯ মার্চ ২০২৬

আপডেট: ২০:২২, ২৯ মার্চ ২০২৬

১৩৩ অধ্যাদেশে আজ রাতেই চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩৩ অধ্যাদেশে আজ রাতেই চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে আজ রাতেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৯ মার্চ) দুপুরে সরকারি দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক আজ রাতেই অনুষ্ঠিত হবে। সেখানে সবগুলো অধ্যাদেশ নিয়ে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে।

এদিকে বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, এখনো ২৪টি অধ্যাদেশে ঐকমত্য হয়নি। এসব বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে এবং মতপার্থক্য নিরসনের চেষ্টা করা হবে।

জানা গেছে, দীর্ঘ বিরতির পর আবারও ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। রোববার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে অধিবেশন শুরু হয়। অধিবেশন শেষে বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে অধ্যাদেশগুলো নিয়ে চূড়ান্ত পর্যালোচনা করা হবে।

সংসদীয় সূত্র বলছে, যেসব অধ্যাদেশে এখনও মতৈক্য হয়নি, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও সংশোধনের মাধ্যমে একটি সমন্বিত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করবে কমিটি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার