Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৯, ২৬ মার্চ ২০২৬

হাদি হত্যা মামলার আসামি ফেরাতে ভারতকে চিঠি: স্বরাষ্ট্রমন্ত্রী

হাদি হত্যা মামলার আসামি ফেরাতে ভারতকে চিঠি: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

‘ইনকিলাব মঞ্চের’ আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজারবাগ পুলিশ লাইনস-এর শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাদি হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ মামলার অভিযুক্তদের মধ্যে ভারতে ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে—প্রথমে দুইজন এবং পরে আরও একজন। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠানো হয়েছে। এতে গ্রেফতারি পরোয়ানাসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা হয়েছে, যাতে বন্দিবিনিময় চুক্তির আওতায় অভিযুক্তদের আইনগতভাবে বাংলাদেশে হস্তান্তর করা হয়।

মন্ত্রী আরও বলেন, বিষয়টি সম্পূর্ণভাবে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এগিয়ে নেয়া হচ্ছে এবং আশা করা হচ্ছে, দুই দেশের বিদ্যমান চুক্তি অনুযায়ী আসামিদের দ্রুত ফিরিয়ে আনা সম্ভব হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আসামিদের দেশে এনে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার