Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২১, ১ এপ্রিল ২০২৬

আপডেট: ০১:২২, ১ এপ্রিল ২০২৬

সিইসি সংবিধান লঙ্ঘন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সিইসি সংবিধান লঙ্ঘন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংবিধানের বাইরে গিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’-সংক্রান্ত কার্যক্রমে যুক্ত হয়ে শপথ ভঙ্গ করেছেন বলে অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার উত্থাপিত মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ১৪৮ অনুচ্ছেদ অনুসারে শপথ গ্রহণ করেন, যার মূল উদ্দেশ্য হলো সংবিধান সংরক্ষণ ও রক্ষা করা। কিন্তু সে দায়িত্বের বাইরে গিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেয়ার ফরম জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো সম্পূর্ণ বেআইনি।

তিনি প্রশ্ন তোলেন, কোন আইনের ভিত্তিতে সিইসি এ ধরনের ফরম বিতরণ করলেন এবং সংসদ সচিবালয়ে পাঠালেন। তার মতে, এ কাজের কোনও সাংবিধানিক বা আইনি এখতিয়ার প্রধান নির্বাচন কমিশনারের নেই।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু শপথ ভঙ্গই নয়, সরাসরি সংবিধান লঙ্ঘনের শামিল। তিনি ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫’কে আইনি ভিত্তিহীন উল্লেখ করে এটিকে বিগত অন্তর্বর্তী সরকারের একটি ‘প্রতারণার দলিল’ বলেও অভিহিত করেন।

সংসদে তার এ বক্তব্য নতুন করে নির্বাচন কমিশন ও সংবিধান সংস্কার ইস্যুতে রাজনৈতিক বিতর্ককে উসকে দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার