Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৩, ২৪ মার্চ ২০২৬

২ এপ্রিলের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন

জুলাইযোদ্ধাদের দায়মুক্তিতে একমত সংসদীয় কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাইযোদ্ধাদের দায়মুক্তিতে একমত সংসদীয় কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে আইনি সুরক্ষা দিতে জারি করা ‘দায়মুক্তি’ অধ্যাদেশের সঙ্গে একমত পোষণ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী জানান, জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারীদের জন্য দেয়া দায়মুক্তি অধ্যাদেশকে কমিটি পূর্ণ সমর্থন দিয়েছে। তার ভাষায়, এ ‘জুলাইযোদ্ধাদের’ আইনি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

এছাড়া অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের কাজও দ্রুত এগিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব অধ্যাদেশ পর্যালোচনা শেষে আগামী ২ এপ্রিলের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও আইনমন্ত্রী, সংসদীয় কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সিদ্ধান্তের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট বিষয়গুলোতে সরকারের অবস্থান আরও স্পষ্ট হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

১৬ ডিসেম্বর বাংলাদেশের নিয়ন্ত্রণ নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল
থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ
যুদ্ধ বন্ধে ইরানের যেকোনও শর্ত মানতে রাজি ৫৫% মার্কিনি
৮ কোটি ভোটেও সেরা ৩০-এ ঠাঁই হলো না মাহির
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ডিসেম্বর থেকে
টানা ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর
আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন হাসিনা: আসিফ নজরুল
যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী
৩০০ ফুটে ডাকাতির ভিডিও ভাইরাল, আসলে যা ঘটেছিলো
হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত
কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, নিহত ৫
আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, আইনজীবীদের চোখ উপড়ানোর হুমকি
৫২ বলেই ডাবল সেঞ্চুরি, ২৮ ছক্কায় বিশ্বরেকর্ড
রিকশাচালকদের গড় আয় মাসে ২৯ হাজার টাকা
শিশুকে বাঁচিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা, অপেক্ষায় দুই সন্তান
বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা
বাবাকে হত্যার সুযোগ দিতেই নিরাপত্তা প্রত্যাহার: রাহুল গান্ধী