Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৫, ১৬ মে ২০২৬

গঙ্গার পানির ন্যায্য হিস্যার আন্দোলনের ৪৯ বছর

ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ

ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ
ছবি: সংগৃহীত

আজ ১৬ মে, ঐতিহাসিক ফারাক্কা দিবস। ১৯৭৬ সালের এই দিনে ভারতের ফারাক্কা ব্যারাজ অভিমুখে ঐতিহাসিক লংমার্চের ডাক দিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এমন শক্তিশালী গণআন্দোলন ফারাক্কা লংমার্চের আগে কিংবা পরেও আর দেখা যায়নি বলে মনে করেন বিশ্লেষকরা।

তৎকালীন ৯৫ বছর বয়সী অসুস্থ মাওলানা ভাসানী রাজনৈতিক চাপ ও প্রতিকূলতা উপেক্ষা করেই এ আন্দোলনের নেতৃত্ব দেন। তার আহ্বানে সারা দেশ থেকে হাজারো মানুষ ফারাক্কার দিকে লংমার্চে অংশ নেন।

গঙ্গার পানি বণ্টন নিয়ে আলোচনা শুরু হয়েছিলো পাকিস্তান আমলে ১৯৫২ সালে। তবে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান সরকার বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি। এ সময় ভারত একতরফাভাবে নিজেদের পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চালিয়ে যায়। তবে ফারাক্কা লংমার্চের সময় পরিস্থিতি ভিন্ন হয়ে ওঠে। আন্দোলনের তীব্রতায় ভারত সরকারও উদ্বিগ্ন হয়ে পড়ে বলে সে সময় রাজনৈতিক মহলে আলোচনা ছিলো।

১৯৭৫ সালে ভারত পরীক্ষামূলকভাবে অল্প সময়ের জন্য পানি প্রত্যাহারের কথা বলে ফারাক্কা ব্যারাজ চালু করলেও পরে তা আর বন্ধ হয়নি। এর প্রভাবে গত কয়েক দশক ধরে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তীব্র পানিসংকট ও পরিবেশগত বিপর্যয় তৈরি হয়েছে। শুকিয়ে গেছে বহু নদী, কমেছে কৃষি উৎপাদন, বেড়েছে লবণাক্ততা ও মরুকরণ।

তবে দীর্ঘ আলোচনার পর ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন নিয়ে ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী প্রতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত বাংলাদেশকে ৩৫ হাজার কিউসেক পানি দেয়ার কথা রয়েছে। চুক্তির মেয়াদ শেষ হতে আর দুই বছর বাকি রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, চুক্তি কিছুটা হলেও বাংলাদেশের পানিপ্রাপ্তি নিশ্চিত করেছে, তবে শুষ্ক মৌসুমে এখনো প্রত্যাশিত পানি পায় না বাংলাদেশ।

ফারাক্কা ব্যারাজের প্রভাব শুধু বাংলাদেশেই নয়, ভারতের বিভিন্ন অঞ্চলও ভোগ করছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ ছাড়াও বিহার ও উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও নদীভাঙনে প্রতিবছর ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন বহু মানুষ।

ফারাক্কা দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পরিবেশবাদী সংগঠন আলোচনা সভা, মানববন্ধন ও স্মরণ কর্মসূচির আয়োজন করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কুমিল্লা নামেই বিভাগ করতে হবে: জামায়াত আমির
আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন-হাসিনাকে গয়েশ্বর
১১ দলের লংমার্চ শুরু, বাধা দিলে ১ দফার হুঁশিয়ারি
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ
বেলুচিস্তানে সেনা অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত
মালদ্বীপে ১০ মে’র পর ভারতীয় সেনা থাকবে না: মুইজ্জু
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু
দিল্লিতে মুষলধারে বৃষ্টি, রেড অ্যালার্ট জারি
বার্সেলোনার আয় ছাড়ালো ১ বিলিয়ন ইউরো
ডিবি কার্যালয়ে সেদিন কী ঘটেছিলো, জানালেন সারজিস
উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত শুভ জন্মাষ্টমী
বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন—বিএনপির অর্জন: ড. মোশাররফ
লেখকের ঋণ ১.২ বিলিয়ন ডলার, বই লিখেছেন ধনী হওয়ার উপায়!
এসআরবি প্রতিষ্ঠা নতুন মোড়কে র‍্যাবকে ফিরিয়ে আনা: নাহিদ ইসলাম
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই রইলো: টিআইবি
সেফটি ভালভের ত্রুটিতে অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ