Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৫, ১৬ মে ২০২৬

আপডেট: ০০:৫২, ১৬ মে ২০২৬

ফারাক্কা বাঁধ এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে: মির্জা ফখরুল

ফারাক্কা বাঁধ এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে: মির্জা ফখরুল
ফাইল ছবি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের ফারাক্কা বাঁধ দীর্ঘদিন ধরে চালু থাকায় এটি এখন বাংলাদেশের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছে এবং এর ফলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হয়েছে।

১৬ মে ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে শুক্রবার দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ১৬ মে ফারাক্কা দিবস আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। তিনি স্মরণ করেন, ১৯৭৬ সালের এ দিনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী-এর ডাকে সারা দেশ থেকে লাখো মানুষ গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ঐতিহাসিক লংমার্চে অংশ নিয়েছিলো।

তিনি বলেন, ওই কর্মসূচির মাধ্যমে ভারত সরকারের একতরফা পানি প্রত্যাহারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছিলো এবং বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আনা হয়েছিলো।

মির্জা ফখরুল বলেন, ভারত গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার শুরু করে। এর ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। ওই অঞ্চলে পানির সংকটের পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্যহীনতা তীব্র আকার ধারণ করেছে বলেও দাবি করেন তিনি।

বিবৃতিতে তিনি আরও বলেন, প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। সে বাঁধ এখন পর্যন্ত চালু থাকায় এটি ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের কারণেই বাংলাদেশের মানুষ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে।

ঐতিহাসিক ফারাক্কা দিবস জনগণকে অধিকার আদায়ের আন্দোলনে উদ্বুদ্ধ করে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক আইন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারত বাংলাদেশের সঙ্গে অভিন্ন ৫৪টি নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করছে এবং নিজেদের স্বার্থে পানি প্রত্যাহার করছে।

তার ভাষায়, এটি বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ধীরে ধীরে নিষ্ফলা ও উষর ভূমিতে পরিণত হওয়ার আলামত ইতোমধ্যে দৃশ্যমান হয়ে উঠেছে।

ফারাক্কা দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের আয়োজিত কর্মসূচির সফলতা কামনাও করেন বিএনপি মহাসচিব।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কুমিল্লা নামেই বিভাগ করতে হবে: জামায়াত আমির
আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন-হাসিনাকে গয়েশ্বর
১১ দলের লংমার্চ শুরু, বাধা দিলে ১ দফার হুঁশিয়ারি
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ
বেলুচিস্তানে সেনা অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত
মালদ্বীপে ১০ মে’র পর ভারতীয় সেনা থাকবে না: মুইজ্জু
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু
দিল্লিতে মুষলধারে বৃষ্টি, রেড অ্যালার্ট জারি
বার্সেলোনার আয় ছাড়ালো ১ বিলিয়ন ইউরো
ডিবি কার্যালয়ে সেদিন কী ঘটেছিলো, জানালেন সারজিস
উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত শুভ জন্মাষ্টমী
বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন—বিএনপির অর্জন: ড. মোশাররফ
লেখকের ঋণ ১.২ বিলিয়ন ডলার, বই লিখেছেন ধনী হওয়ার উপায়!
এসআরবি প্রতিষ্ঠা নতুন মোড়কে র‍্যাবকে ফিরিয়ে আনা: নাহিদ ইসলাম
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই রইলো: টিআইবি
সেফটি ভালভের ত্রুটিতে অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ