Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ২১ নভেম্বর ২০২৫

৩–৪ কার্যদিবসের মধ্যেই আসছে গণভোট আইন: আসিফ নজরুল

৩–৪ কার্যদিবসের মধ্যেই আসছে গণভোট আইন: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই দেশে গণভোট আইন পাস করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা আইনটির অনুমোদন দিয়েছেন বলে ব্রিফিংয়ে তিনি জানান।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন। আসিফ নজরুল বলেন, 

গণভোট আইন আমরা খুব দ্রুত প্রণয়ন করছি। আশা করছি চলতি সপ্তাহেই আইনটি পাস হয়ে যাবে—ধরতে পারেন তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই।

তিনি আরও জানান,

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনের প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ সচিবালয় নিম্ন আদালতের বিচারকদের প্রশাসনিক দায়িত্ব পালন করবে, ফলে সরকারের নিয়ন্ত্রণ থেকে বিচারিক কার্যক্রম সম্পূর্ণভাবে পৃথক হবে। সচিবালয় গঠনের পর থেকেই এটি কার্যকর হবে।

জুলাই অভ্যুত্থানে ‘বর্বর হত্যাযজ্ঞের অপরাধে’ মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে আন্তর্বর্তী সরকার সর্বোচ্চ উদ্যোগ নিচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা। তার ভাষায়, সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হচ্ছে। ভারতের উচিত শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী
বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পাচ্ছে দেশ: আসিফ নজরুল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী
রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় যুক্ত ঢাবির ৯২ শিক্ষক
হাসিনার প্রত্যর্পণ ঠিক না হলে তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ ইসলাম
মার্কিন রণতরীতে নাবিকদের আত্মহত্যাচেষ্টার হিড়িক
টেস্ট ইতিহাসের সেরা দিন পার করলো বাংলাদেশ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে তিন মনোনয়নপত্র জমা
রাষ্ট্রের দায়িত্বে অ্যানি; এলজিআরডিতে সালাহউদ্দিন!
মির্জা ফখরুলের বিদায়ে তিন পদে শূন্যতা, সম্ভাব্য উত্তরসূরি যারা
মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
পরিকল্পনার ব্যর্থতায় অন্ধকারে জ্বালানি খাত: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল আজ
গৃহকর্মীর প্রেমের বলি সাত্তার-সুরাইয়া দম্পতি
তুরস্কে প্রশিক্ষণের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত
লোডশেডিংয়ে জনরোষ, পুলিশের নিরাপত্তা চাইলো পল্লী বিদ্যুৎ সমিতি
বিএনপি জনগণের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী