Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৮, ২২ অক্টোবর ২০২৫

আপডেট: ০৯:২৯, ২২ অক্টোবর ২০২৫

মোট সংখ্যা বেড়ে ৫৯ হাজার ৭৩৫

বিজিবিতে ২,২৫৮ নতুন পদে নিয়োগ শিগগিরই

বিজিবিতে ২,২৫৮ নতুন পদে নিয়োগ শিগগিরই
ছবি: সংগৃহীত

সরকার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাঠামোগত উন্নয়নের জন্য আধাসামরিক বাহিনীটির বিভিন্ন পর্যায়ে ২ হাজার ২৫৮টি নতুন পদ সৃষ্টি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে বাসস এ তথ্য জানিয়েছে।

এক কর্মকর্তা বাসসকে জানিয়েছেন, নতুন পদগুলো বিজিবির প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালক থেকে সৈনিক স্তর পর্যন্ত বিস্তৃত। এর ফলে বিজিবিতে মোট পদের সংখ্যা ৫৭ হাজার ৪৭৭ থেকে বেড়ে ৫৯ হাজার ৭৩৫ হবে।

নতুন পদ সৃষ্টি প্রক্রিয়া সংক্রান্ত তথ্য অনুযায়ী, ১০ সেপ্টেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিবদের কমিটি এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অনুমোদনের মাধ্যমে পদগুলো তৈরি করা হয়েছে।

সরকারি নথি অনুযায়ী, সম্প্রসারিত অর্গানোগ্রামের অধীনে বিজিবিতে তিনজন নতুন পরিচালক, ৯ জন অতিরিক্ত পরিচালক এবং ৯ জন উপ-পরিচালক নিয়োগ দেয়া হবে। তাদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল, মেজর ও ক্যাপ্টেন সমতুল্য তিনটি পদ অফিসারদের জন্য নির্ধারিত থাকবে। এছাড়া তিনজন পুলিশ কর্মকর্তা পরিদর্শক পদমর্যাদায় ডেপুটেশনে নিয়োগ পাবেন। বাকিদের বিজিবি নিয়োগ বিধিমালা অনুযায়ী নিয়োগ করা হবে।

নতুন পদগুলোর মধ্যে রয়েছে—

তিনজন সুবেদার মেজর (সকল শ্রেণি)
৫৭ জন নায়েব সুবেদার (সকল বিভাগ)
২৪০ জন হাবিলদার (সকল শ্রেণি)
২৮৫ জন নায়েক (সকল শ্রেণি)
১৫ জন ল্যান্স নায়েক (অফিস সহকারী)
৩২৭ জন ল্যান্স নায়েক (সকল শ্রেণি)
১৫ জন সৈনিক (অফিস সহকারী)
১ হাজার ২২১ জন সৈনিক বা সিপাহী (সকল শ্রেণি)

নির্দিষ্ট বেসামরিক পদে নিয়োগ দেয়া হবে— তিনজন ইমাম, তিনজন হিসাবরক্ষক, তিনজন উচ্চ বিভাগের কেরানি, তিনজন অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, তিনজন ধাত্রী এবং তিনজন অফিস সহযোগী।

বিজিবির গুইমারা হাসপাতালে জনবল বৃদ্ধির জন্য নতুন পদও রাখা হয়েছে। সেখানে নিয়োগপ্রাপ্তদের মধ্যে থাকবেন— সাতজন হাবিলদার, তিনজন নায়েক, ছয়জন ল্যান্স নায়েক এবং ১৪ জন সৈনিক।

সূত্র: বাসস।  

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প