Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৩, ২৭ জানুয়ারি ২০২৬

সীমান্তে এক বছরে রেকর্ড অভিযান

প্রায় ২ হাজার কোটি টাকার চোরাচালান জব্দ বিজিবির

প্রায় ২ হাজার কোটি টাকার চোরাচালান জব্দ বিজিবির
ছবি: সংগৃহীত

সীমান্তে কঠোর নজরদারি ও ধারাবাহিক অভিযানে এক বছরে প্রায় দুই হাজার কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সীমান্ত এলাকা ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৯০৮ কোটি ২৮ লাখ টাকা সমমূল্যের অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাচালান পণ্য উদ্ধারের পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত এসব অভিযানে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ নানা উপকরণ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৬৪টি পিস্তল, ২টি এসএমজি, ১৯টি হ্যান্ড গ্রেনেড, ১০টি রাইফেল, ৩টি রিভলভার, ৫৬টি বিভিন্ন ধরনের গান, ১ হাজার ৫০৯ রাউন্ড গোলাবারুদ, ৫৭টি ম্যাগাজিন, ৮টি মর্টার শেল, ৭৩ হাজার ১০০টি সীসার গুলি, ২০ দশমিক ০৫ কেজি গান পাউডার, ৪টি মাইন, ৭৯টি হাত বোমা, ৪০টি পেট্রল বোমা, ১৭৮টি ককটেল এবং ২৫টি অন্যান্য ধরনের অস্ত্র।

চোরাচালান পণ্যের তালিকায় রয়েছে ৬০ কেজি ৫৫৬ গ্রাম স্বর্ণ ও ১৬৮ কেজি ২৪১ গ্রাম রৌপ্য। এ ছাড়া বিপুল পরিমাণ পোশাক, কসমেটিকস, ইমিটেশন গহনা, চিনি, চা পাতা, পেঁয়াজ, কষ্টিপাথরের মূর্তি, মোবাইল ফোন, চকলেট, গরুসহ বিভিন্ন ধরনের পণ্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্যের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ হেরোইন, কোকেন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫৫ কেজি ৬৩৬ গ্রাম হেরোইন, ১৩ কেজি ৬৪৭ গ্রাম কোকেন এবং ১ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এর পাশাপাশি দেশি ও বিদেশি মদ, ফেনসিডিল, গাঁজা, নেশাজাতীয় উত্তেজক ইনজেকশন এবং ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে।

এছাড়া মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৩৩৪ জনকে আটক করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪ হাজার ২৩৮ জন বাংলাদেশি নাগরিক, ১২৪ জন ভারতীয় নাগরিক এবং ৭ হাজার ৩৬৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
শামসুদ্দীন ইলিয়াস শাহ ও বাঙালি মুসলমানের আত্মপরিচয় নিয়ে সিম্পোজিয়াম
পিংক বাসে নারী চালক নিয়োগ, সাক্ষাৎকারেই চাকরি
স্বর্ণের দামে বড় ধস, ভরিতে কমেছে ৭,১১৫ টাকা
নেপালে বন্যা-ভূমিধসে মৃত ৬২৩, নিখোঁজ ২ হাজার
হাসনাতের বক্তব্যে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া
দেশে ফিরে নেপালে ভয়াবহ দুর্যোগের বর্ণনা দিলেন অপু বিশ্বাস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিমি যানজট
গোসলে নেমে প্রাণ গেলো পাঁচ বোনের
ইরান যুদ্ধের ৬ বড় বৈশ্বিক পরিণতি
বিনা খরচে প্রথম বহরে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী
বাংলাদেশের ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে নজর ভারতের
স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর না পেরে শাহবাগ-পল্টনের প্রসঙ্গ আনেন: সারজিস
দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা, আহত ৫
বাইকে নিথর তরুণী, জানালেন কী হয়েছিলো
নেপালে বন্যায় প্রাণহানি ৫৭৯, নিখোঁজ ২ হাজার
২০৩০ সালে অর্থনীতিতে মালয়েশিয়া-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ