Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০১, ৩০ এপ্রিল ২০২৫

আপডেট: ০১:০১, ৩০ এপ্রিল ২০২৫

রোহিঙ্গা ইস্যুতে জাপানের ৩.৫ মিলিয়ন ডলারের সহায়তা

রোহিঙ্গা ইস্যুতে জাপানের ৩.৫ মিলিয়ন ডলারের সহায়তা
ফাইল ছবি

বাংলাদেশের কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নত করতে জাপান সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-কে ৩.৫ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্রদান করেছে। এ সহায়তার মাধ্যমে প্রায় ৫ লাখ শরণার্থী ও স্থানীয় বাসিন্দা উপকৃত হবেন।

গত ২৮ এপ্রিল ঢাকায় জাপান দূতাবাস জানায়, জাপানের রাষ্ট্রদূত সাঈদা শিনিচি এবং আইওএম বাংলাদেশ মিশনের প্রধান ল্যান্স বোনো এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এ প্রকল্পের আওতায় কক্সবাজার ও ভাসানচরে সুরক্ষা, আশ্রয়, খাদ্যবহির্ভূত পণ্য, এলপিজি বিতরণ, পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি, জীবিকা নির্বাহ এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসের মতো সেবা প্রদান করা হবে।

রাষ্ট্রদূত সাঈদা বলেন, এ প্রকল্প রোহিঙ্গা ও স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নত করবে। কক্সবাজার সফরের পর এ চুক্তি স্বাক্ষর আমাকে আনন্দিত করেছে। জাপান এ সংকটের টেকসই সমাধানে আইওএমের মতো সংস্থাগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাবে।

এ উদ্যোগ রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রতিশ্রুতি এবং আন্তর্জাতিক সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ