Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৩, ৩০ এপ্রিল ২০২৫

আপডেট: ০৩:১০, ৩০ এপ্রিল ২০২৫

ডাবল কেবিন পিকআপ ক্রয়ে ১৭২ কোটি টাকার অনুমোদন

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ গাড়ি

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ গাড়ি
প্রতীকি ছবি

সরকার বাংলাদেশ পুলিশের জন্য ২০০টি ডাবল কেবিন পিকআপ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে, যার মোট ব্যয় হবে ১৭২ কোটি টাকা। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্তের নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে।

জননিরাপত্তা বিভাগ জানায়, ২০২৪ সালের ১ জুন থেকে ২০২৫ সালের ৬ আগস্ট পর্যন্ত গণঅভ্যুত্থান ও সংশ্লিষ্ট ঘটনায় দেশের ৬৩৯টি থানার মধ্যে ৪৬০টি থানা এবং অন্যান্য পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগের কারণে পুলিশের বহু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে নতুন যানবাহন ক্রয়ের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য এ ২০০টি ডাবল কেবিন পিকআপ সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হবে। পিপিএ-২০০৬ এর ৬৮(১) এবং পিপিআর-২০০৮ এর বিধি ৭৬(২) অনুযায়ী, এগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ক্রয় করা হবে। প্রতিটি পিকআপের একক মূল্য ৮৬ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে যানবাহন সংকটে ভুগছে। ২০২৩ সালের একটি প্রতিবেদনে বলা হয়, দেশে ৪৬৪টি থানার জন্য পুলিশের কাছে মাত্র ১২,০০০ যানবাহন রয়েছে, যা চাহিদার তুলনায় অপ্রতুল। এ ক্রয়ের মাধ্যমে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা