Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ১৬ জুলাই ২০২৫

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসার সুযোগ

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসার সুযোগ
ছবি: সংগৃহীত

বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল অ্যান্ট্রি ভিসা চালু করেছে মালয়েশিয়া। এখন থেকে দেশটিতে কাজ করতে যাওয়া বাংলাদেশি শ্রমিকরা একাধিকবার প্রবেশের সুযোগ পাবেন। মঙ্গলবার (১৫ জুলাই) কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও ফলপ্রসূ কূটনৈতিক তৎপরতার ফলেই মালয়েশিয়ার সরকার এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিষয়টি ইতোমধ্যে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরসমূহে জানিয়ে দেয়া হয়েছে।

এ পদক্ষেপের ফলে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের যাতায়াতে যেমন সুবিধা বাড়বে, তেমনি কর্মসংস্থান সম্পর্কিত আনুষ্ঠানিকতায়ও গতি আসবে বলে আশা করা হচ্ছে।

সরকারি পর্যায়ে এ অর্জনকে বাংলাদেশ-মালয়েশিয়া শ্রমবাজার সম্পর্কের একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কুমিল্লা নামেই বিভাগ করতে হবে: জামায়াত আমির
আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন-হাসিনাকে গয়েশ্বর
১১ দলের লংমার্চ শুরু, বাধা দিলে ১ দফার হুঁশিয়ারি
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ
বেলুচিস্তানে সেনা অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত
মালদ্বীপে ১০ মে’র পর ভারতীয় সেনা থাকবে না: মুইজ্জু
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু
দিল্লিতে মুষলধারে বৃষ্টি, রেড অ্যালার্ট জারি
বার্সেলোনার আয় ছাড়ালো ১ বিলিয়ন ইউরো
ডিবি কার্যালয়ে সেদিন কী ঘটেছিলো, জানালেন সারজিস
উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত শুভ জন্মাষ্টমী
বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন—বিএনপির অর্জন: ড. মোশাররফ
লেখকের ঋণ ১.২ বিলিয়ন ডলার, বই লিখেছেন ধনী হওয়ার উপায়!
এসআরবি প্রতিষ্ঠা নতুন মোড়কে র‍্যাবকে ফিরিয়ে আনা: নাহিদ ইসলাম
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই রইলো: টিআইবি
সেফটি ভালভের ত্রুটিতে অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ