Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৬, ২০ মার্চ ২০২৫

আপডেট: ১৬:০৭, ২০ মার্চ ২০২৫

আর নয় দিল্লী

অস্ট্রেলিয়ার ভিসা এখন ঢাকাতেই, আর নয় দিল্লী

গত বছরের অক্টোবরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় সরাসরি এ অনুরোধ করেন। তার অনুরোধের পরিপ্রেক্ষিতেই অস্ট্রেলিয়া সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

অস্ট্রেলিয়ার ভিসা এখন ঢাকাতেই, আর নয় দিল্লী
ছবি: ইন্টারনেট

অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বড় সুখবর। এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশন থেকেই ভিসার আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ করা হবে। 

এতোদিন বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ার ভিসা আবেদন প্রসেসিংয়ের জন্য ভারতীয় রাজধানী নয়াদিল্লিতে যেতে হতো।

বৃহস্পতিবার (২০ মার্চ) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা পরিষদের বৈঠকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক সরাসরি ফোন করে তাকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

টনি বার্ক বলেন, অস্ট্রেলিয়া ঢাকায় অবস্থিত তাদের হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের জন্য সরাসরি ভিসা প্রক্রিয়াকরণ শুরু করবে। এটি অবিলম্বে কার্যকর করা হবে।

বাংলাদেশি নাগরিকদের জন্য ঢাকায় ভিসা প্রসেসিং চালুর বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলো। গত বছরের অক্টোবরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় সরাসরি এ অনুরোধ করেন। তার অনুরোধের পরিপ্রেক্ষিতেই অস্ট্রেলিয়া সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

যেসব সুবিধা মিলবে

১. সময় ও খরচ বাঁচবে – আগে বাংলাদেশিদের দিল্লিতে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হতো, যা সময়সাপেক্ষ ও ব্যয়সাপেক্ষ ছিল। এখন ঢাকাতেই ভিসার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যাবে।

২. ভিসা আবেদন সহজতর হবে – নতুন ব্যবস্থায় ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশনের মাধ্যমে আবেদনকারীরা আরও সহজে প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
৩. দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে – এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত হবে।

কবে থেকে কার্যকর হবে?

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এ ব্যবস্থা অবিলম্বে কার্যকর হবে। তবে পুরোপুরি চালু হওয়ার আগে পর্যন্ত ভিসা আবেদন প্রসেসিং দিল্লি থেকেই চলবে।

এ সিদ্ধান্ত বাংলাদেশিদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে, কারণ এতোদিন ভিসা প্রক্রিয়ায় নানা জটিলতা ও বাড়তি খরচের মুখে পড়তে হতো। এখন থেকে বাংলাদেশিরা ঢাকায় থেকেই তাদের ভিসার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী