Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫৯, ১১ জুলাই ২০২৫

ভিসায় উদার চীন, বাংলাদেশ এখনো বঞ্চিত

ভিসায় উদার চীন, বাংলাদেশ এখনো বঞ্চিত
ছবি: সংগৃহীত

একসময় রক্ষণশীল অভিবাসন ও বৈদেশিক নীতি অনুসরণ করা চীন এখন ক্রমেই হয়ে উঠছে উন্মুক্ত ও সহজগম্য। আন্তর্জাতিক পর্যটক ও ব্যবসায়ী আকর্ষণে দেশটি তাদের ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। ২০২৪ সালে দুই কোটিরও বেশি বিদেশি পর্যটক ভিসা ছাড়াই চীনে প্রবেশ করেছেন, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ এবং মোট বিদেশি পর্যটকের এক-তৃতীয়াংশ।

ঢাকায় চীনা দূতাবাস সূত্র জানায়, ভ্রমণ ও অর্থনীতিকে উজ্জীবিত করতে ৭৪টি দেশের নাগরিকদের জন্য চীন চালু করেছে ৩০ দিনের ভিসামুক্ত প্রবেশাধিকার। এই নীতির আওতায় ইউরোপ, এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর নাগরিকরা এখন চীনে ভিসা ছাড়া টানা এক মাস অবস্থান করতে পারছেন।

চলতি মাসের ১৬ জুলাই আজারবাইজান যুক্ত হলে এই তালিকায় দেশসংখ্যা দাঁড়াবে ৭৫টি। এটি চীনের আন্তর্জাতিক সফট পাওয়ার বৃদ্ধির কৌশলের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও এখনো এই সুবিধার বাইরে রয়েছে আফ্রিকার অধিকাংশ বড় দেশ ও বাংলাদেশ। বিষয়টি পররাষ্ট্র ও পর্যটন খাত সংশ্লিষ্টদের মধ্যে নতুন কূটনৈতিক সম্ভাবনা এবং প্রশ্ন উভয়ই তৈরি করছে।

চীন এই নীতিগত উদারতার মাধ্যমে যেমন বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে চায়, তেমনি বৈশ্বিক পরিসরে নিজেদের আরও গ্রহণযোগ্য করে তুলতে চাচ্ছে—বিশেষত পশ্চিমা প্রভাব মোকাবেলায়।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব