Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৯, ২২ জুলাই ২০২৫

আপডেট: ১৩:২২, ২২ জুলাই ২০২৫

বিমান দুর্ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক, চলবে এইচএসসি পরীক্ষা

বিমান দুর্ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক, চলবে এইচএসসি পরীক্ষা
ছবি: সংগৃহীত

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের প্রাণহানির ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

তবে সারা দেশে চলমান উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষাগুলো স্থগিত করা হচ্ছে না। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী মঙ্গলবারের সব পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সোমবার রাতে বলেন, পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত হয়নি। পরীক্ষার্থীদের পূর্বঘোষিত রুটিন অনুযায়ী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবারের পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে:

  • রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (বিজ্ঞান শাখা)
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র
  • ইতিহাস দ্বিতীয় পত্র / গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র
  • উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র

এর আগে বন্যা ও কারফিউর কারণে আঞ্চলিকভাবে কয়েকটি শিক্ষা বোর্ডে কিছু পরীক্ষা স্থগিত হয়েছিল। ১০ জুলাই বন্যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদরাসা বোর্ডে নির্ধারিত পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। এরপর ১৭ জুলাই গোপালগঞ্জে কারফিউর কারণে সেখানকার পরীক্ষাও স্থগিত হয়।

উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের মাঠে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে অন্তত ২০ জন নিহত হন এবং ১৭১ জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। জাতীয় শোকের দিনে এইচএসসি পরীক্ষা যথাসময়ে নেয়ার সিদ্ধান্তে অনেক পরীক্ষার্থী ও অভিভাবক মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত