Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৪, ২২ জুলাই ২০২৫

আপডেট: ০০:১৭, ২২ জুলাই ২০২৫

স্কুলে বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১: আইএসপিআর

স্কুলে বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১: আইএসপিআর
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। সোমবার (২১ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ১৭১ জন। সবচেয়ে বেশি আহত রয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

প্রতিটি হাসপাতালের হিসাব অনুযায়ী হতাহতদের তালিকা নিচে দেয়া হলো:

  • কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত ০
  • জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: আহত ৭০, নিহত ২
  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ৩, নিহত ১
  • সিএমএইচ-ঢাকা: আহত ১৭, নিহত ১২
  • কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ১, নিহত ২
  • লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টার (উত্তরা): আহত ১১, নিহত ২
  • উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১
  • উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত ০

এ আটটি হাসপাতালে চিকিৎসাধীন আহতের সংখ্যা মোট ১৭১ জন এবং মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, দুর্ঘটনার সময় স্কুল প্রাঙ্গণে চলছিল ক্লাস ও কোচিং কার্যক্রম। বিমানটির বিধ্বস্ত হয়ে বিস্ফোরণের ফলে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। এতে হতাহতের সংখ্যা বাড়তে থাকে। ঘটনাস্থল থেকে দগ্ধ অবস্থায় অনেককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

বিমানবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বিত উদ্ধার অভিযান শেষে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। দুর্ঘটনার কারণ জানতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত