Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৬, ২১ জুলাই ২০২৫

আপডেট: ১৭:২১, ২১ জুলাই ২০২৫

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১৯, আহত শতাধিক

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১৯, আহত শতাধিক
ছবি: সংগৃহীত

ঢাকা, ২১ জুলাই: রাজধানীর উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। আহত হয়েছেন শতাধিক, যাদের অধিকাংশই শিক্ষার্থী। সোমবার দুপুরে দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই (৭০১) মডেলের ছিল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্যমতে, দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে বিমানটি। মাত্র ১২ মিনিট পর, ১টা ১৮ মিনিটে সেটি বিধ্বস্ত হয় স্কুল ক্যাম্পাসে। সঙ্গে সঙ্গে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই একজন শিক্ষার্থীর মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশেপাশের এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় শতাধিক মানুষকে। এর মধ্যে অন্তত ৭০ জনকে নেওয়া হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দগ্ধদের বেশিরভাগই মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী।

এছাড়া গুরুতর আহতদের দ্রুত সময়ের মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও অন্যান্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই দুর্ঘটনায় গোটা উত্তরায় নেমে এসেছে শোকের ছায়া। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন সময়ে এমন প্রাণঘাতী দুর্ঘটনা সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে।

সবার দেশ/ এফও 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত