Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৫, ১৭ আগস্ট ২০২৫

বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
ছবি: সংগৃহীত

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশের কয়েকটি মিশন সূত্র জানিয়েছে, অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে টেলিফোনে এ নির্দেশনা জানানো হয়।

সূত্র মতে, পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিফোন কলের মাধ্যমেই এ নির্দেশ দিয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত দূতদের তা অন্য মিশনগুলোতে জানিয়ে দিতে বলা হয়েছে।

তবে দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বেশ কিছু মিশন এ নির্দেশনা পাননি বলে জানা গেছে। অন্যদিকে বিদেশের দুটি মিশন সরকারের এমন নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক বলেন, ঢাকা থেকে কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এটি আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলের মাধ্যমে নয়, বরং টেলিফোনে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় অঞ্চলভিত্তিক কয়েকজন দূতকে এ দায়িত্ব দিয়েছে, যারা অন্য মিশনে বার্তাটি পৌঁছে দিচ্ছেন এবং ছবি সরানোর বিষয়টি তদারকি করছেন।

আরেক কূটনীতিক জানান, আমাদের অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি জানাননি, বরং কাছাকাছি একটি মিশনের একজন রাষ্ট্রদূতের মাধ্যমে আমরা নির্দেশনার খবর পেয়েছি।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা