Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৬, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:২৯, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আবেগঘন পোস্টে জায়মা রহমান

‘আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ আব্বু’

‘আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ আব্বু’
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–কে নিয়ে আবেগঘন এক পোস্ট দিয়েছেন তার মেয়ে জায়মা রহমান। শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি বাবাকে জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ হিসেবে উল্লেখ করেন।

পোস্টে জায়মা রহমান লেখেন, ছোটবেলায় অনেকের মতো তারও বিশ্বাস ছিলো—বাবারা সবকিছুতেই পারদর্শী। সময়ের সঙ্গে সে বিশ্বাস আরও গভীর হয়েছে। তার ভাষায়, আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই সে একজন ব্যক্তি, যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনও পরিস্থিতিতে ভরসা করতে পারি।

তিনি আরও লেখেন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক সংগ্রাম—সবক্ষেত্রেই তারেক রহমানের অধ্যবসায় ও দায়িত্ববোধ তাকে অনুপ্রাণিত করেছে।

পোস্টের শেষাংশে জায়মা রহমান আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশের প্রতি তারেক রহমানের গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তিনি বলেন, 

আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তার এ অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাকে এ দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে, ইনশাআল্লাহ।

জাইমা রহমানের এ পোস্ট সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দলীয় নেতাকর্মীরা একে একজন কন্যার দৃষ্টিতে একজন রাজনৈতিক নেতার মানবিক ও ব্যক্তিগত পরিচয়ের প্রতিফলন হিসেবে দেখছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কানাডার নির্বাচনে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি
যুক্তরাষ্ট্র-ইরানকে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাব পাকিস্তানের
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল
কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে হরমুজ পেরোল চীনা ট্যাংকার
দাউদকান্দিতে ট্রাক খাদে, নিহত ৭
বৈশাখী শোভাযাত্রায় মানুষের ঢল
হরমুজে যুক্তরাষ্ট্রের পাশে থাকছে না ন্যাটো
ব্যাংকিং খাতে ‘লুটেরাদের পুনর্বাসন’ হচ্ছে: টিআইবি
ইরানি বেসামরিকদের হুমকি দিয়ে ট্রাম্প ভুল করেছেন
বিএনএসবির কমিটি ভেঙে নিজেকে চেয়ারম্যান ঘোষণা এমপির
ইরানকে পূর্ণ সমর্থন জানিয়ে ট্রাম্পকে কড়া বার্তা চীনের
পুলিশ সংস্কারে কমিশন গঠনের পথে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নববর্ষের শুভেচ্ছায় ঐক্যের আহ্বান জামায়াত আমিরের