Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫২, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: ০১:১৭, ৩১ আগস্ট ২০২৫

বিএনপি-জামায়াত-এনসিপি’র সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

বিএনপি-জামায়াত-এনসিপি’র সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে বসছেন বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে।

শনিবার (৩০ আগষ্ট) বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, বিকেল ৩টায় বিএনপি, সাড়ে ৪টায় জামায়াতে ইসলামী এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বৈঠক হবে। বৈঠকে বর্তমান পরিস্থিতি ও নির্বাচনকে ঘিরে আলোচনা হবে।

প্রধান উপদেষ্টার দফতর থেকে জানানো হয়েছে, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। বিবৃতিতে বলা হয়, নির্বাচন বিলম্বিত বা বানচাল করার সকল ষড়যন্ত্র, বাধা ও প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতন্ত্রপ্রেমী জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে। জনগণের ইচ্ছাই জয়ী হবে; কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে অগ্রযাত্রায় বাধা দিতে দেয়া হবে না।

রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব কিনা—এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, পুলিশ সদর দফতরের পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে গত বছরের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়নি। আমরা মনে করি, সামনে নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ আছে।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠকে বেশ কয়েকজন উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, সর্বশেষ গত ২৬ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা