Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৪, ১৩ আগস্ট ২০২৫

নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা

নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত এবং ইতোমধ্যেই জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও উপস্থিত ছিলেন।

প্রবাসীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন, যা আমরা স্বীকৃতি দিচ্ছি। আগামী নির্বাচনে আপনাদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। 

তিনি জানান, দায়িত্ব নেয়ার পর থেকেই প্রবাসীদের সঙ্গে আলোচনা চালানো হয়েছে এবং তাদের অভিযোগগুলো শোনা হয়েছে। পাসপোর্ট সংক্রান্ত জটিলতা কমাতে দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে, পাশাপাশি নাগরিক সেবা বাংলাদেশ নামে নতুন উদ্যোগের মাধ্যমে সরকারি সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দেয়া হবে।

প্রবাসীদের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে জানিয়ে ইউনূস বলেন, এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা একই প্ল্যাটফর্মে যুক্ত থাকতে পারবেন। তিনি আরও উল্লেখ করেন, দেশের অর্থনীতি সংকট থেকে ঘুরে দাঁড়াচ্ছে, আর এতে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া সভায় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসে জনবল বৃদ্ধি, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা, অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণ, এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও শিল্প সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন বিষয় আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বর্তমানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে রয়েছেন। সফরের অংশ হিসেবে মঙ্গলবার সকালে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান