Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৮, ২৫ আগস্ট ২০২৫

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: কক্সবাজারে প্রধান উপদেষ্টার ঘোষণা

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: কক্সবাজারে প্রধান উপদেষ্টার ঘোষণা
ছবি: সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৫ আগষ্ট) কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।

সকালে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি ইনানীর হোটেল বে-ওয়াচ মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপের দ্বিতীয় দিনের কার্যক্রমে যোগ দেন।

প্রধান উপদেষ্টা বলেন, দেশ এখন স্থিতিশীল এবং নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সম্প্রদায় এ প্রক্রিয়ায় সমর্থন অব্যাহত রাখবে।

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ড. ইউনূস বলেন, সরকার সংকট সমাধানে বৈশ্বিক মঞ্চে বিষয়টি তুলে ধরছে এবং নিরাপদ প্রত্যাবাসনের জন্য কাজ করছে। তিনি রোহিঙ্গাদের সুরক্ষায় সাত দফা প্রস্তাব তুলে ধরেন এবং বলেন, ২০১৭ সালে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিলো।

তিনি আরও বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যে নতুন করে কোনও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করবে না।

রোববার থেকে শুরু হওয়া এ সংলাপে রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিএনপি, জামায়াত, এনসিপি নেতৃবৃন্দসহ বিভিন্ন স্টেকহোল্ডার এবং প্রায় একশ রোহিঙ্গা প্রতিনিধি অংশ নিয়েছেন। রোহিঙ্গারা আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রত্যাবাসন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নিতে এবং মুসলিম দেশগুলোকে বিশেষভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রথম দিনের আলোচনায় সরকার স্পষ্ট বার্তা দিয়েছে— নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার জানান, সীমান্তে কড়া নজরদারি চলছে। তিনি বলেন, বর্তমানে ১০ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, যা দেশের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে।

এ আন্তর্জাতিক সংলাপ আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য