Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৫, ৩ সেপ্টেম্বর ২০২৫

নুরের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

নুরের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণ-অভ্যুত্থানের রাজনীতিবিদ নুরুল হক নুরের উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নুরুল হক নুরের সহধর্মিনী মারিয়া আক্তার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। নুরের শারীরিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী। তিনি জানান, নুরের মস্তিস্কে রক্তক্ষরণ, নাক ভেঙে যাওয়া, চোয়াল ও মেরুদণ্ডে আঘাতের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন নুরের সুচিকিৎসার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার। তিনি বলেন, এ ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। নুরের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত চলছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করবে এবং আগামীকাল সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে। উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য