Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৪, ১ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচন ঠেকানোর চেষ্টা জাতির জন্য বিপর্যয়কর হবে: প্রধান উপদেষ্টা

নির্বাচন ঠেকানোর চেষ্টা জাতির জন্য বিপর্যয়কর হবে: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি স্পষ্টভাবে সতর্ক করেছেন, নির্বাচন বানচালের যেকোনও চেষ্টা দেশের জন্য গভীর বিপজ্জনক হবে।

রোববার (৩১ আগষ্ট) সন্ধ্যায় রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। তিনি পুনর্ব্যক্ত করেছেন—নির্বাচন ছাড়া বিকল্প নেই। কেউ যদি নির্বাচন ঠেকানোর চিন্তা করে, সেটি হবে জাতির জন্য গভীর বিপজ্জনক।

কাদের সঙ্গে বৈঠক হলো

রোববার বিকেল সাড়ে চারটায় জামায়াতের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টায় এনসিপি এবং রাত সাড়ে সাতটায় বিএনপির নেতারা বৈঠকে যোগ দেন। বৈঠকগুলোতে প্রধান উপদেষ্টার সঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। তবে সব বৈঠকে সবাই উপস্থিত ছিলেন না।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস

প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব বলেন, নির্বাচন খুবই সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। এটা বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন হবে।

জাতীয় পার্টি প্রসঙ্গ ও দুর্গাপূজা নিয়ে সতর্কবার্তা

বৈঠকগুলোতে জাতীয় পার্টি ইস্যুতেও আলোচনা হয়েছে বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, প্রতিটি দল নিজস্ব মতামত দিয়েছে, প্রধান উপদেষ্টা সেগুলো মনোযোগ দিয়ে শুনেছেন।

আসন্ন দুর্গাপূজা ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টি না করার জন্যও রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি সবার সহযোগিতা চেয়েছেন যাতে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত