Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৭, ২২ সেপ্টেম্বর ২০২৫

ইসিতে নির্বাচন পরিবেশ যাচাইয়ে ইইউ এক্সপ্লোরেটরি মিশন

ইসিতে নির্বাচন পরিবেশ যাচাইয়ে ইইউ এক্সপ্লোরেটরি মিশন
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পরিবেশ ও প্রস্তুতি পর্যালোচনায় নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল। সোমবার বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

‘ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন’ নামে আট সদস্যের এ প্রতিনিধি দল প্রথম ধাপে ইসি সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে। এরপর বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

ইসি সচিবালয়ের যুগ্ম-সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) মো. মঈন উদ্দীন খান জানান, প্রাক-নির্বাচনী এ দল ভোটের পরিবেশ, ইসির প্রস্তুতি এবং নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো হবে কি না— সে বিষয়ে খোঁজখবর নিচ্ছে। এজন্য তারা ভোট ব্যবস্থাপনা, আইন, কারিগরি এবং অন্যান্য সংশ্লিষ্ট শাখার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন।

ইসি কর্মকর্তারা জানান, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক পরিবেশ এবং অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনের জন্য গৃহীত পদক্ষেপ তুলে ধরা হচ্ছে। এ ছাড়া ইসির নেওয়া বিভিন্ন পদক্ষেপ— যেমন আইনি সংস্কার, নতুন রাজনৈতিক দল নিবন্ধন, ভোটার তালিকার অগ্রগতি, প্রশিক্ষণ কার্যক্রম, সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র স্থাপন এবং পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন— এসব নিয়েও আলোচনা হওয়ার কথা।

জানা গেছে, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সব প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ