Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৮, ১৪ আগস্ট ২০২৫

আগামী সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা: ইসি সচিব

আগামী সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা: ইসি সচিব
ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।

ইসি সচিব জানান, পর্যবেক্ষক হিসেবে ৩১৮টি আবেদন পাওয়া গেছে, যা পর্যালোচনা চলছে। পাশাপাশি নতুন ২২টি রাজনৈতিক দলের প্রাথমিক যাচাই-বাছাইয়ের ফিডব্যাক পাঠানো হবে।

তিনি আরও বলেন, প্রবাসী ভোট নিয়ে আলোচনা হয়েছে, তবে পদ্ধতিটি কীভাবে বাস্তবায়ন করা হবে—সে বিষয়ে এখনও আলোচনা বাকি রয়েছে। এই প্রক্রিয়া চূড়ান্ত করতে আরও সময় লাগবে।

রোডম্যাপে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকবে—সাংবাদিকদের এমন প্রশ্নে আখতার আহমেদ বলেন, বিষয়গুলো রোডম্যাপ ঘোষণার সময়ই জানানো হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা