Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০২, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ডিএমপিতে বড় রদবদল: ৭ কর্মকর্তার নতুন দায়িত্ব

ডিএমপিতে বড় রদবদল: ৭ কর্মকর্তার নতুন দায়িত্ব
প্রতীকি ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তার পদায়ন ও দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত তিনটি পৃথক আদেশে এ রদবদল কার্যকর হয়।

পদায়ন অনুযায়ী,

  • সিটি-ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে উপ-পুলিশ কমিশনার (পিঅ্যান্ডআর বিভাগ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
  • প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন-১) মাঈন উদ্দিন চৌধুরীকে পদায়ন করা হয়েছে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের (সিটিআইডি) কাউন্টার টেরোরিজম-১ ইউনিটে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে।
  • অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন) মো. মেহেদী হাছানকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।
  • অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওয়ালিউল ইসলামকে উপ-পুলিশ কমিশনার (ট্রেনিং) হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া, সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে—

  • ট্রাফিক-মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আসলাম সাগরকে মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল মিরপুর) করা হয়েছে।
  • মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল মিরপুর) কাজী মিজানুর রহমান, পিপিএমকে বদলি করে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মোহাম্মদপুর জোন) করা হয়েছে।
  • ট্রাফিক-উত্তরা বিভাগের ট্রাফিক-এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার শারমিন আকতার চুমকিকে পদায়ন করা হয়েছে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন) হিসেবে।

ডিএমপি সূত্র জানায়, অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে এবং বিভিন্ন ইউনিটের কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে এ রদবদল করা হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ
হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের
নিষিদ্ধই থাকছে আ. লীগ, প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!