Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৫, ২০ আগস্ট ২০২৫

এনবিআরে বড় রদবদল: দুই দিনে বদলি ১৭৪ কর্মকর্তা

এনবিআরে বড় রদবদল: দুই দিনে বদলি ১৭৪ কর্মকর্তা
ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ব্যাপক রদবদল হয়েছে। দুই দিনে একযোগে ৪১ অতিরিক্ত কর কমিশনার ও ১৩১ জন সহকারী কর কমিশনারসহ মোট ১৭৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) পৃথক দুই আদেশে ৪১ জন অতিরিক্ত কর কমিশনার ও একজন দ্বিতীয় সচিবকে দেশের বিভিন্ন দফতরে বদলি করা হয়। এর একদিন আগে সোমবার (১৮ আগস্ট) জারি করা আদেশে ১৩১ জন সহকারী কর কমিশনার ও একজন সদস্যকে বদলি করা হয়েছিলো।

সূত্র জানায়, এনবিআর সংস্কার আন্দোলনের জের ধরে জুন থেকে একাধিক ধাপে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হচ্ছে। ইতোমধ্যেই একজন সদস্যসহ ৩০ জনের বেশি কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে এনবিআর।

এর আগে গত সোমবার আরও ৯ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আর মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ পাঠায়।

অভ্যন্তরীণ সূত্রের দাবি, এনবিআরের এ ধারাবাহিক বদলি, বরখাস্ত ও জবাবদিহিমূলক পদক্ষেপগুলো মূলত দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও দুর্নীতির সংস্কৃতি ভাঙার অংশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৪৭ বাংলাদেশি
এনবিআর আন্দোলনে আরও ৩ কর্মকর্তার দণ্ড মওকুফ
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস
বাংলাদেশ-চীন সম্পর্ক: এখনই সময় নতুন উচ্চতায় পৌঁছানোর
চাঁদাবাজির অভিযোগ ১৬ দিনে ১৮ কোটি টাকার
সংসদে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ রুমিনের
হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ