Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০০, ১৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ০১:২৭, ১৩ জানুয়ারি ২০২৫

সাত শিক্ষা বোর্ডে সচিব পদে রদবদল

সাত শিক্ষা বোর্ডে সচিব পদে রদবদল
ফাইল ছবি

দেশের সাতটি শিক্ষা বোর্ডের সচিব পদে রদবদল এনেছে শিক্ষা মন্ত্রণালয়।‌ শিক্ষা প্রশাসনে পরিবর্তনের অংশ‌ হিসেবে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব পর্যায় এ  রদবদল করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) পৃথক দুটি প্রজ্ঞাপনে এ রদবদল করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব হিসাবে প্রেষণে নিয়োগ পেয়েছেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। এ বোর্ডের আগের সচিব অধ্যাপক আজাদ হোসেন চৌধুরীকে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে বদলি করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার গৌরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। কুমিল্লা বোর্ডের সচিব অধ্যাপক নুর মোহাম্মদকে নোয়াখালী সরকারি কলেজে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম বোর্ডের সচিব পদে নিয়োগ পেয়েছেন নওগাঁ সরকারি কলেজের অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন। আর চট্টগ্রাম বোর্ডের সচিব অধ্যাপক আমিরুল মোস্তফাকে নোয়াখালীর চৌমুহনীর সরকারি সালেহ আহমেদ কলেজে বদলি করা হয়েছে।

রাজশাহী বোর্ডের সচিব পদে নিয়োগ পেয়েছেন পাবনা সরকারি মহিলা কলেজের অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী। এ বোর্ডের সচিব অধ্যাপক মো. হুমায়ুন কবীরকে রাজশাহী মহিলা কলেজে বদলি করা হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের সচিব হিসাবে প্রেষণে নিয়োগ পেয়েছেন ঢাকার সরকারি বাঙলা কলেজের অধ্যাপক এস এম মাহাবুবুল ইসলাম। এ বোর্ডের সচিব অধ্যাপক এম আব্দুর রহিমকে খুলনার সরকারি ব্রজলাল কলেজে বদলি করা হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের সচিব হিসাবে পদায়ন পেয়েছেন বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম। এ বোর্ডের সচিব অধ্যাপক সোমনাথ মন্ডলের প্রেষণ প্রত্যাহার করে তাকে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে বদলি করা হয়েছে।

দিনাজপুর বোর্ডের সচিব পদে নিয়োগ পেয়েছেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক নূর মো. আব্দুর রাজ্জাক। ওই বোর্ডের সচিব অধ্যাপক মো. দেলওয়ার হোসেন প্রধানকে রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজে বদলি করা হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ
হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের
নিষিদ্ধই থাকছে আ. লীগ, প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!