Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০২৫

আমরা শুধু ভোট আয়োজন করতে আসিনি: নিউইয়র্কে ড. ইউনূস

আমরা শুধু ভোট আয়োজন করতে আসিনি: নিউইয়র্কে ড. ইউনূস
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্ক সফরে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরের ফাঁকে তিনি বিভিন্ন আলোচনায় অংশ নিচ্ছেন এবং গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন। সম্প্রতি অনলাইন সংবাদমাধ্যম জেটিও-এর ‘মেহেদি আনফিল্টার্ড’ অনুষ্ঠানে আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদি রাজা হাসানের মুখোমুখি হয়ে তিনি বাংলাদেশের নির্বাচন ও মানবাধিকার প্রসঙ্গে খোলামেলা কথা বলেন।

আলোচনার শুরুতেই মেহেদি হাসান বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এক বছর পার হলেও অন্তর্বর্তী সরকারের অধীনে এখনো জাতীয় নির্বাচন হয়নি। সরকার ঘোষণা দিয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি ভোট হবে। কিন্তু সমালোচকদের দাবি, এ সময়টা অযৌক্তিকভাবে দীর্ঘায়িত হচ্ছে। অনেকেই দ্রুত নির্বাচনের দাবি তুলছেন। নেপালের উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, দেশটিতে অন্তর্বর্তী সরকার ছয় মাসের মধ্যেই নির্বাচন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তাহলে বাংলাদেশে কেন ১৮ মাস সময় নেয়া হচ্ছে?

প্রফেসর ইউনূস এর জবাবে বলেন, জনগণের দাবির ব্যাখ্যা ভিন্ন ভিন্নভাবে করা যায়। কেউ বলছে দ্রুত নির্বাচন হোক, আবার কেউ চাইছে আমাদের আরও দীর্ঘ সময় দায়িত্বে থাকতে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমরা কারও কথায় কাজ করছি না। আমাদের তিনটি মূল লক্ষ্য আছে—সংস্কার, বিচার ও নির্বাচন।

তিনি আরও বলেন, শুধু নির্বাচন আয়োজন করলে পুরনো দুর্নীতি ও স্বৈরতন্ত্র ফিরে আসবে। তাই আগে কাঠামোগত সংস্কার নিশ্চিত করতে হবে। তার ভাষায়, 

আমরা শুধু নির্বাচন করতে আসিনি। আমাদের দায়িত্ব হলো ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলা, যাতে আর কেউ গণতন্ত্রের নামে ক্ষমতা কুক্ষিগত করতে না পারে।

এ সময় মেহেদি হাসান পাল্টা প্রশ্ন রাখেন—একটি অস্থায়ী সরকারের কি বড় ধরনের সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে? এর উত্তরে ড. ইউনূস বলেন, আমরা শুরু থেকেই বলেছি তিনটি কাজ করবো—সংস্কার, বিচার আর নির্বাচন। তারপর আমরা সরে যাবো। নির্বাচিত সরকারই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তবে এখন যে পরিবর্তনগুলো করা দরকার, সেটি অন্তর্বর্তী সরকারের কাজ।

তিনি জোর দিয়ে বলেন, কাঠামোগত পরিবর্তন ছাড়া শুধু ভোট আয়োজন করলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। সে কারণেই সময় লাগছে, এবং সে কারণেই এ প্রক্রিয়াকে দীর্ঘ বলা হলেও এটি অপরিহার্য।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার