Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৫, ১ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:১৬, ১ অক্টোবর ২০২৫

ইসিতে নিবন্ধনের যোগ্যতা পেলো এনসিপি 

ইসিতে নিবন্ধনের যোগ্যতা পেলো এনসিপি 
ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৩ দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ শর্ত পূরণ করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, দুটি দলের বিষয়ে শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ইতিমধ্যে এনসিপির প্রতীক নিয়ে তাদের একটি চিঠি প্রদান করা হয়েছে। তবে নিবন্ধনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পরে প্রকাশ করা হবে।

ইসি সচিব আরও জানান, নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৩ দলের মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে তদন্ত করা হয়। যাচাই-বাছাই শেষে দুটি দলকে নিবন্ধনের যোগ্য মনে করা হয়েছে। ১২ দলের বিষয়ে আরও তদন্ত চলছে। আর ৭ দলের আবেদন সরাসরি বাতিল করা হয়েছে।

ইসির পর্যবেক্ষণে থাকা তিনটি দল হলো—বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)। এছাড়া আদালতের রায়ের ভিত্তিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিও নিবন্ধন পাবে।

অধিকতর তদন্তে থাকা ৯টি দল হলো—আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা ও জনতা পার্টি বাংলাদেশ।

এদিকে মাঠপর্যায়ের যাচাইয়ে ৭টি দলকে অনুপযুক্ত বিবেচনায় বাতিল করা হয়েছে। সেগুলো হলো—ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-সিপিবি এম), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প