Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৯, ২৪ সেপ্টেম্বর ২০২৫

শাপলা প্রতীক দাবিতে ইসিকে এনসিপির চিঠি

শাপলা প্রতীক দাবিতে ইসিকে এনসিপির চিঠি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছে শাপলা প্রতীককে অন্তর্ভুক্ত ও বরাদ্দ দেওয়ার জন্য। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পাঠানো এ চিঠিতে দলটি বলেছে, শাপলা বাংলাদেশের জাতীয় ফুল হলেও এটি কোনোভাবেই জাতীয় প্রতীক নয়। তাই শাপলাকে বাদ দেওয়ার নির্বাচন কমিশনের ব্যাখ্যা “আইনগত ভিত্তিহীন”।

এনসিপি দাবি করেছে, তারা নিবন্ধনের সকল শর্ত পূরণ করেছে এবং জনগণের মধ্যে শাপলা প্রতীক নিয়ে ইতোমধ্যেই ব্যাপক পরিচিতি ও আবেগ তৈরি হয়েছে। চিঠিতে বলা হয়, শাপলা প্রতীক এখন এনসিপি ও সাধারণ মানুষের মধ্যে আত্মিক সম্পর্কের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

দলটি কমিশনের পূর্ববর্তী অবস্থানকে চ্যালেঞ্জ করে উল্লেখ করেছে, বাংলাদেশের জাতীয় প্রতীকে চারটি উপাদান রয়েছে—শাপলা, ধানের শীষ, পাটপাতা ও তারকা। এর মধ্যে বিএনপিকে ‘ধানের শীষ’, জেএসডিকে ‘তারা’, এমনকি জাতীয় ফল ‘কাঁঠাল’ এবং ‘সোনালী আঁশ’ও অন্য দলগুলোর প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে। তাই শাপলাকে বাদ দেওয়ার যৌক্তিকতা নেই।

চিঠিতে অভিযোগ করা হয়, ৩ আগস্টের এক বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার দাবি করেছিলেন, কিছু গোয়েন্দা সংস্থার লোগোতে শাপলার ব্যবহার থাকায় এনসিপিকে এ প্রতীক দেওয়া সম্ভব নয়। এনসিপি এ যুক্তিকে “অপ্রাসঙ্গিক, পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক” বলে উল্লেখ করেছে। দলটি উদাহরণ টেনে বলেছে—বাংলাদেশ পুলিশের লোগোতে ধানের শীষ রয়েছে, অথচ বিএনপিকে সেই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। একইভাবে বিমান বাহিনীর লোগোতে ঈগল থাকা সত্ত্বেও এ বি পার্টি ঈগল প্রতীক ব্যবহার করছে, আর সুপ্রিম কোর্টের লোগোতে দাড়িপাল্লা থাকলেও জামায়াত সেই প্রতীক পেয়েছে।

এনসিপির অভিযোগ, কমিশনের এ অবস্থান আসলে একটি প্রভাবশালী রাজনৈতিক দলের চাপের কাছে নতি স্বীকার। দলটির ভাষায়, “শাপলা প্রতীককে বাদ দেওয়া কমিশনের পক্ষপাতদুষ্টতা ও স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ।”

চিঠিতে এনসিপি আরও জানিয়েছে, তারা প্রতীক হিসেবে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা—এই তিনটির যেকোনো একটি গ্রহণে রাজি এবং প্রয়োজনে প্রতীকের নকশা ও রঙ নিয়ে আলোচনায় বসতেও প্রস্তুত।

চিঠির শেষাংশে দলটি নির্বাচন কমিশনের উদ্দেশে বলেছে, আমরা আশা করি কমিশন একরোখা অবস্থান ত্যাগ করবে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে শাপলা প্রতীককে তফসিলে অন্তর্ভুক্ত করে আমাদের অনুকূলে বরাদ্দ দেওয়া হবে।

সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা