Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৯, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২১:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০২৫

যুগপৎ আন্দোলন থেকে দূরে এনসিপি: নাহিদ ইসলাম

যুগপৎ আন্দোলন থেকে দূরে এনসিপি: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

সাত দফা দাবিতে জামায়াতসহ কয়েকটি ইসলামী দলের যুগপৎ আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেই বলে স্পষ্ট করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ অবস্থান জানান।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই। নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ব্যবস্থা চাই আমরা। তাই জামায়াতে ইসলামীসহ যে কয়টি দল যুগপৎ আন্দোলনে নেমেছে, তাদের সঙ্গে আমরা নেই।

তিনি জানান, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখনই জোট নয়, বরং স্বতন্ত্র রাজনৈতিক লক্ষ্য নিয়েই এগোবে এনসিপি। এ বিষয়ে তিনি বলেন, গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে হওয়া উচিত। যৌথ নির্বাচনের প্রস্তুতি নিতে অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি গঠন করে আবার মাঠে নামবে এনসিপি।

দলটির নিবন্ধন প্রসঙ্গে নাহিদ ইসলাম দাবি করেন, শাপলা প্রতীক দেওয়ার বিরোধিতা করার মতো কোনও যুক্তি নির্বাচন কমিশন দেখাতে পারেনি। তিনি আশা প্রকাশ করেন, এনসিপি সে প্রতীকেই নিবন্ধন পাবে।

ব্রিফিংয়ে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনও বক্তব্য দেন। তিনি বলেন, জোট ও গণপরিষদ নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা আমাদের জানিয়েছেন, এখনো আওয়ামী দোসররা ঘুরে বেড়াচ্ছে। তাই তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত